Breaking News

তালায় আইন-শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Spread the love

জহর হাসান সাগর: তালা উপজেলায় নভেম্বর মাসের আইন-শৃংখলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১ টায় তালা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায়
উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিদের উপস্থিতিতে সভার কার্যক্রম শুরু হয়।
সভায় উপস্থিত ছিলেন, তালা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কুমার, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর রহমান, তালা থানার ওসি (তদন্ত) সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোঃ মফিদুল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ—জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, ইসলামকাটি ইউপি চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, খলিশখালী ইউপি চেয়ারম্যান অধ্যাপক সাবীর হোসেন, ধানদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন এবং তালা সদর ইউপির প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাকসহ অন্যান্য প্যানেল চেয়ারম্যানবৃন্দ।

উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা—কৃষি কর্মকর্তা কৃষিবিদ হাজিরা খাতুন, প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মাসুম বিল্লাহ, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, উপজেলা ফায়ার সার্ভিস স্ট্রেশন কর্মকর্তা মোঃ ওবাইদুল্লাহ, জনস্বাস্থ্য প্রকৌশলী কৌশিক রায়, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. ওমর ফারুক, যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোষ বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রমেন্দু কুমার বাছাড়, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাষ কুমার দাশসহ সকল দপ্তরের প্রতিনিধিরা সভায় অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বি.এম জুলফিকার রায়হান,তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু এবং বৈষম্য বিরোধী আন্দোলনের মির্জা সাকিব ও রুবেল হোসেন বাবু। উক্ত আইন-শৃঙ্খলা সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা নির্বাচন অফিসার অনুপস্থিত থাকায় সভার সভাপতি ক্ষোভ প্রকাশ করেন এবং মাসিক আইন-শৃঙ্খলা সভায় সকল দপ্তরের প্রধানগণকে উপস্থিত থাকার নির্দেশনা প্রদান করেন।

সভায় বক্তারা আইন-শৃংখলা পরিস্থিতি বজায় রাখার পাশাপাশি সমাজে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান,তালা হাসপাতালে সেবার মান উন্নয়ন,তালা বাজারের বিভিন্ন স্থানে ময়লা আর্বজনার স্তুপ, এলাকায় মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ইভটিজিংসহ অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ নজরদারি ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সিধান্ত হয়। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার দীপা রানী সরকার সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

About dainiksatkhira24

Check Also

একই পরিবারের চারজনের মৃত্যু: তালায় আর্সেনিকের ভয়াবহ থাবা

Spread the loveজহর হাসান সাগর: সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি গ্রামে আর্সেনিক দূষণ ভয়াবহ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com