টি-টোয়েন্টিকে বিদায় জানালেন স্টার্ক

Spread the love

খেলাধুলা ডেস্ক:
আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। আসন্ন ব্যস্ত টেস্ট সূচি ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপকে অগ্রাধিকার দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন এই অজি পেসার।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে অবসরের ঘোষণা দিয়ে স্টার্ক লিখেছেন, ‘টেস্ট ক্রিকেট আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার হয়ে খেলা প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচ আমি উপভোগ করেছি। বিশেষ করে ২০২১ বিশ্বকাপ। আর সেবার শুধু শিরোপা জিতেছি বলে উপভোগ করেছি তা নয়, বরং অসাধারণ সতীর্থ আর দারুণ স্মৃতিগুলোর জন্যও উপভোগ্য ছিল।’

অবসর নিয়ে স্টার্ক আরও বলেছেন, ‘২০২৭ সালে ভারতের মাটিতে টেস্ট সিরিজ, অ্যাশেজ ও ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিজেকে ফিট রেখে সেরা ছন্দে রাখতে আমি মনে করি এটাই আমার জন্য সেরা সিদ্ধান্ত। একই সঙ্গে এটি আমাদের বোলিং গ্রুপকে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট প্রস্তুতির সুযোগ দেবে।’

২০২৬ সালের মাঝামাঝি সময় থেকে টেস্ট ক্রিকেটে ব্যস্ত সময় কাটাবে অস্ট্রেলিয়া। এর মধ্যে আছে ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর, নিউজিল্যান্ডের বিপক্ষে চার ম্যাচের সিরিজ। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে ভারতের মাটিতে পাঁচ টেস্ট, মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটের ১৫০তম বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ টেস্টও খেলবে অস্ট্রেলিয়া।

৩৫ বছর বয়সী স্টার্ক অস্ট্রেলিয়ার হয়ে ৬৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। অস্ট্রেলিয়ার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। সর্বশেষ স্টার্ক খেলেছেন ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে।

About dainiksatkhira24

Check Also

ইতিহাস গড়লেন কাভান সুলিভান

Spread the loveডেস্ক রিপোর্ট: দারুণ ছন্দে রয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com