Breaking News

জামায়াতের সমাবেশ’ সফল করতে সাতক্ষীরা জেলা যুব বিভাগের প্রস্তুতি সভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি: ১৯ জুলাই জামায়াতের ঐতিহাসিক ‘জাতীয় সমাবেশ’ সফল করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা যুব বিভাগের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) দুপুরে শহরের মুন্সিপাড়াস্থ আল আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে জেলা যুববিভাগের সভাপতি উপাধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে ‘জাতীয় সমাবেশ’ বাস্তবায়ন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আজিজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য চেয়ারম্যান আবু বক্কর, কৃষিবিদ মাহমুদ হোসেন প্রমুখ।মাওলানা আজিজুর রহমান বলেন, জুলাই আগস্টের গণ—অভ্যুত্থানের স্মৃতিবাহী সময়ে জাতীয় সমাবেশ জাতীয়ভাবে অনেক গুরুত্বপূর্ণ। রক্তের বিনিময়ে স্বৈরাচারের কবল থেকে দেশকে মুক্ত করার পর গণ—অভ্যুত্থানের মূল উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে জামায়াতে ইসলামী জাতীয় সমাবেশের আয়োজন করেছে। আসন্ন জাতীয় সমাবেশ সফল করার জন্য তিনি সংগঠনের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান। তিনি বলেন, জামায়াতে ইসলামী ঘোষিত ৭ দফা আদায়ের মাধ্যমেই ছাত্র—জনতার গণ—অভ্যুত্থানের সফলতা অর্জন করতে হবে। জামায়তের ৭ দফা দাবী : ১. সব গণহত্যার বিচার, ২. প্রয়োজনীয় মৌলিক সংস্কার, ৩. জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন, ৪. জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের পুনর্বাসন, ৫. পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ৬. প্রবাসীদের ভোট প্রদানের ব্যবস্থা এবং ৭. লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com