Breaking News

জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের উদ্যোগে সংবাদ সম্মেলন

Spread the love

নিজস্ব প্রতিনিধি : জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২৮জুন ২০২৬ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) বিকালে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে সিভিল সার্জন ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন-২৮জুন ২০২৬ সফল করার লক্ষ্যে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি তুলে ধরেন। আগামী ২৮ জুন ১ হাজার ৯শ ৩৮টি কেন্দ্রে সাতক্ষীরা জেলায় ২ লক্ষ ৫৩ হাজার ৭২৩ জন শিশুকে ৬ থেকে ১১ মাংস বয়সী এই শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডাঃ মাহবুবুর রহমান, ডাঃ ইসমত জাহান প্রমুখ। এসময় সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের কর্মকর্তা ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com