খেশরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জনসাধারণের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা

Spread the love

তালা প্রতিনিধি:সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে এলাকার সাধারণ মানুষের সঙ্গে সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টায় খেশরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন খেশরা ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আব্দুল গফুর।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, “নির্বাচনে আমি দলীয় প্রার্থী হিসেবে বিজয়ী হলেও এখন আমি কোনো একটি দলের নয়, বরং দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতিনিধি। আমার কাছে এ পর্যন্ত যে বরাদ্দ এসেছে, তা জনগণের কল্যাণে বণ্টন করেছি। প্রকৃত প্রাপ্য ব্যক্তিদের খুঁজে তাদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “যাদের ওপর এ দায়িত্ব দেওয়া হয়েছে, তারা যদি কোনো ধরনের স্বজনপ্রীতি বা অনিয়ম করে থাকেন এবং অযোগ্য কাউকে সুবিধা দিয়ে থাকেন, তাহলে আমাকে জানাবেন। দলীয়ভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সংসদ সদস্য বলেন, “সাংবাদিক ও ভিন্নমতের মানুষসহ সবাই আমার কাজের গঠনমূলক সমালোচনা করবেন। এতে আমি সঠিক পথে থেকে জনগণের সেবা করার সুযোগ পাব। আগামী পাঁচ বছর আপনাদের খাদেম হিসেবে কাজ করতে চাই। এজন্য আপনাদের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
মোহাম্মদ রিপনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালা উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী, খেশরা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী আলী হোসাইন, মাগুরা ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আইয়ুব আলী, উপজেলা যুব জামায়াতের সভাপতি মোস্তাফিজুর রহমান রেন্টু এবং মোহাম্মদ আব্দুর রশিদ।

About dainiksatkhira24

Check Also

হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা

Spread the loveতালা প্রতিনিধি: তালা উপজেলার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনামূল্যে রক্তের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com