খালেদা জিয়ার কারামুক্তি দিবসে সাতক্ষীরায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের দোয়া মাহফিল

Spread the love

নিজস্ব প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী, জাতীয়তাবাদী নেত্রী বেগম খালেদা জিয়ার ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে সাতক্ষীরায় দোয়া মাহফিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিট।শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির ১ নম্বর ভবনের নিচতলার হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আকবর আলীর সভাপতিত্বে এবং সদস্যসচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে ফোরামের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য দেন। বক্তব্যে তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন ও দেশের রাজনৈতিক অঙ্গনে তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।এ সময় উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোস্তফা জামান, অ্যাডভোকেট শহিদ হাসান, অ্যাডভোকেট ই. জে. সাহরিয়ার হাসিব, অ্যাডভোকেট সরদার সাইফ, অ্যাডভোকেট মিজানুর রহমান বাপ্পি, অ্যাডভোকেট সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট মনোয়ারা পারভীন, অ্যাডভোকেট মাকফুর রহমান, অ্যাডভোকেট সুনীল কুমার ঘোষ, অ্যাডভোকেট শাহাজান, অ্যাডভোকেট আব্দুস সামাদ, অ্যাডভোকেট সোহরাব হোসেন বাবলু, অ্যাডভোকেট ওলিউল্লাহ, অ্যাডভোকেট জাফরুল্লাহ, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম, অ্যাডভোকেট জাকির হায়দার, অ্যাডভোকেট জামাল, অ্যাডভোকেট আশফউদদৌলা (সুমন), অ্যাডভোকেট শফিকুল আজম, অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়া, অ্যাডভোকেট অমিত কুমার, অ্যাডভোকেট রেজাউল ইসলাম, অ্যাডভোকেট এসএম সহরব হোসেন সুজন, অ্যাডভোকেট জাহাঙ্গীর শাজাহান, অ্যাডভোকেট এমডি সাইফুল্লাহ, অ্যাডভোকেট আব্দুল জলিল,অ্যাডভোকেট জগলু,অ্যাডভোকেট মখন্দ রায় ও অ্যাডভোকেট আবু জাফরসহ ফোরামের নেতৃবৃন্দ ও শতাধিক আইনজীবী।পরে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, সাতক্ষীরা জেলা ইউনিটের সদস্যসচিব অ্যাডভোকেট মো. নুরুল আমিনের দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। উল্লেখ্য, ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর তৎকালীন সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হয়। দীর্ঘ এক বছর কারাবাসের পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। এরপর থেকে বিএনপি ও জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে দিনটি ‘কারামুক্তি দিবস’ হিসেবে পালন করে আসা হচ্ছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com