
কামরুল হাসান:
কলারোয়া বঙ্গবন্ধু মহিলা কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আবু তালেব সরদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার সকালে উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের ব্রজবক্স গ্রামে নিজ বাড়িতে ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার জুম্মা নামাজবাদ ব্রজবক্স দাখিল মাদরাসা ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা তালা-কলারোয়ার সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি মুখপাত্র সাবেক অধ্যক্ষ রইছ উদ্দিন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবু তালেব সরদার, স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, কৃষক দল নেতা শাহাবুদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা মুসা কালিমুল্লাহ, যুবদল নেতা শফিসহ বিপুল সংখ্যক মুসল্লীবৃন্দ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
