কৃষির উন্নয়নে প্রশিক্ষণ ও আধুনিক প্রযুক্তির বিকল্প নেই” — অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ, এমপি

Spread the love
কামরুল হাসান:
কৃষির উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণ এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
তিনি বলেন, কৃষকদের আধুনিক পদ্ধতির সঙ্গে সম্পৃক্ত করে কৃষি উৎপাদন বাড়াতে হবে। পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা নিশ্চিত করা জরুরি।
শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় কলারোয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে উদ্বুদ্ধ ও দক্ষ করে তুলতে আয়োজিত পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কলারোয়ার আয়োজনে অনুষ্ঠিত এ কংগ্রেস কৃষি ও গ্রামীণ রূপান্তর, পুষ্টি, উদ্যোক্তা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিবিষয়ক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত হয়। প্রকল্পটি বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে।
কলারোয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা আরিফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. রফিকুল ইসলাম, সাতক্ষীরা খামারবাড়ির উপপরিচালক কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, কলারোয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা কামারুজ্জামান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কলারোয়া উপজেলা শাখার সাবেক সহ সভাপতি অধ্যক্ষ রইছ উদ্দীন।
কংগ্রেসে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক-কৃষাণীরা অংশগ্রহণ করেন। বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের নিয়মিত প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় জেলা পরিষদ প্রশাসক হাবিবের সঙ্গে স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

Spread the loveকামরুল হাসান: স্কুল পর্যায়ের স্কাউট দলের সদস্যরা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com