Breaking News

কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরভ্যান ও ছাগল বিতরণ

Spread the love
কামরুল হাসান: কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে মোটরভ্যান ও ছাগল বিতরণ  করা হয়েছে। ১২ নং যুগিখালী ইউনিয়নের দুস্থ ও অসহায় শ্রমিকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এই মোটরচালিত ভ্যান ও বিধবা নারীকে ছাগল প্রদান করে।
সোমবার (৪ মে) সন্ধ্যায় যুগিখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর কার্যালয়ে আয়োজিত এক ‘যাকাত সেমিনার’ ও বিতরণ অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।
হাফেজ শামসুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগিখালী ইউনিয়ন জামায়াতের নায়েবে আমীর মাস্টার নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা আমানুল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মো. আবু সাইদ, বিশিষ্ট ব্যবসায়ী আকবর আলী, ক্বারী মোবারক হোসেন, ওয়ার্ড সভাপতি মাওলানা আফছার আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মনোনীত উপকারভোগীদের হাতে একটি মোটরচালিত ভ্যান ও ছাগল তুলে দেন অতিথিবৃন্দ।

About dainiksatkhira24

Check Also

কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

Spread the loveকামরুল হাসান: দফায় দফায় জিডি করেও নিরাপত্তা নিশ্চিত হচ্ছে না কলারোয়ার কেরালকাতা গ্রামের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com