
নিজস্ব প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সাতক্ষীরা শহরের ছিন্নমূল ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। বুধবার (২৭ মে) বিকাল ৪টা থেকে শহরের বিভিন্ন এলাকায় এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়।
সাতক্ষীরা জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক মো. শাহিন ইসলামের উদ্যোগে এই ঈদ উপহার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় ছিন্নমূল মানুষের হাতে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার তুলে দেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্য সচিব সাব্বির আহমেদ, শহর কৃষক দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কাজী ইমরান, আহ্বায়ক সদস্য সাইফুল ইসলাম, শহর ছাত্রদলের আহ্বায়ক সদস্য শরিফুল ইসলাম, নয়ন ইসলাম, আরিফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, ২ নম্বর ওয়ার্ড সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, ছাত্রদল নেতা মাহিসহ আরও অনেকে।
জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ সহ-সভাপতি মঞ্জুরুল আলম বাপ্পী বলেন, ঈদের আনন্দ শুধু নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝেও ছড়িয়ে দিতে আমরা এই উদ্যোগ নিয়েছি। মানবিক দায়িত্ববোধ থেকেই আমাদের এ আয়োজন।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. শাহিন ইসলাম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও ছাত্রদলের পক্ষ থেকে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
নেতৃবৃন্দ জানান, ঈদ উপলক্ষে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ছাত্রদলের নেতাকর্মীরা সবসময় সচেষ্ট রয়েছে এবং আগামীতেও জনকল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাবে।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
