Breaking News

শ্যামনগরে সেনাবাহিনীর অভিযানে অস্ত্র- গুলি সহ আটক-৩

Spread the love

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে অস্ত্র-গুলি সহ তিন আসামীকে আটক করেছে কালিগঞ্জ সেনা ক্যাম্পের সদস্যরা। গত ৬ আগস্ট বিকাল ৪ঘটিকার সময় উপজেলার ভেটখালী বাজারে কুতুব উদ্দীনের চায়ের দোকানে এ অভিযান চালায় সেনা সদস্যরা। অভিযানে সেনাবাহিনী ১টি একনলা বন্ধুক, ১৪ রাউন্ড শর্ট গানের গুলি, ৩টি বার্টুন ফোন ও ৩টি স্মাট জব্দ করে।

আটকৃকতরা হলেন- উপজেলার কালিঞ্চী গ্রামে আবু দাউদ গাজীর পুত্র রবিউল ইসলাম (৪৫), তারানীপুর গ্রামে আঃ সবুর শেখের পুত্র আলমগীর হোসেন বাবু (৩৬) ও গোলাখালী গ্রামে মৃত সিয়াদ উদ্দীন মোল্যার পুত্র জামিরুল ইসলাম জামু (৫৫)।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ টিম ঘটনাস্থলে অভিযান চালিয়ে উক্ত তিন আসামী ও জব্দকৃত অস্ত্র-গুলি উদ্ধার করে কালিগঞ্জ ক্যাম্পে নিয়ে যায়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ ও আইনী প্রক্রিয়া শেষে কালিগঞ্জ সেনা সদস্যরা ৭ আগস্ট বিকাল ৫ ঘটিকার সময় উল্লেখিত আসামী ও জব্দকৃত মালামাল শ্যামনগর থানায় হস্তান্তর করেন।

শ্যামনগর থানার ওসি মোঃ হুমায়ুন কবির মোল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে চোরা চালান, মানব পাচার, অস্ত্র আইন সহ মাদক দ্রব্য আইনের একাধিক মামলা রয়েছে।

About dainiksatkhira24

Check Also

সুন্দরবনে বনদস্যুদের তৎপরতা বন্ধ ও নিরাপত্তার দাবিতে জেলে-বাওয়ালিদের নৌবন্ধন কর্মসূচি

Spread the loveমোমিনুর রহমান: সাতক্ষীরার সুন্দরবনে বনদস্যদের,স তৎপরতা বন্ধ ও নিরাপত্তার দাবিতে জেলে বাওয়ালিদের নৌবন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com