Breaking News

তালায় বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও সাবেক
সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে তালা বাজারে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এ লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাইদ, ফারুক জোয়াদ্দার, সৈয়দ আজম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক এস.এম মারুফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম, ছাত্রদলের আহ্বায়ক হাফিজুর রহমান, তালা থানা ছাত্রদলের সদস্য সচিব
এস.কে ফারুক, তালা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন, যুবদল নেতা শাহীনসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।লিফলেট বিতরণ ও গণসংযোগে নেতৃবৃন্দ ভোটারদের কাছে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা বলেন, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব নির্বাচিত হলে এলাকায় উন্নয়ন মূলক কর্মকান্ড আরও গতিশীল হবে।

About dainiksatkhira24

Check Also

মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, সাইবার বুলিং ও বিভিন্ন সামাজিক অপরাধ দমনে আলিপুরে কমিউনিটি পুলিশিং সমাবেশ

Spread the loveনিজস্ব প্রতিনিধি : শৃঙ্খলা, নিরাপত্তা ও প্রগতি এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় মাদক, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com