Breaking News

আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের সংবাদ সম্মেলন

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনিতে দুর্গোৎসব উত্তর পুনর্মিলনী সভাকে “পূজা উদযাপন পরিষদের ব্যানারে জড়ো হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা ও গোপন বৈঠক” বিষয়ক সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ নভেম্বর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকন্ঠ সোমের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের সেক্রেটারি রণজিৎ কুমার বৈদ্য।
তিনি বলেন, গত ১৪ নভেম্বর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে সদর দূর্গা মন্দির প্রাঙ্গণে শুভ বিজয়া পূণর্মিলনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শ্যামানন্দ কুন্ডু। আমন্ত্রিত সম্মানিত অতিথি ছিলেন থানা অফিসার ইনচার্জ শাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষ, সম্পাদক বিশ্বনাথ ঘোষ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, বিএনপির সাবেক সদস্য সচিব মশিউল হুদা তুহিন, ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, নায়েবে আমির নুরুল আবছার মোর্ত্তজা ও যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ প্রমুখ।
সভার পরদিন সাতক্ষীরা, খুলনার ও যশোর থেকে প্রকাশিত বিভিন্ন পত্রিকায় সঠিক সংবাদ প্রকাশিত হয়েছে। কিন্তু ঘটনার ৫ দিন পর দৈনিক আলোর পরশ সহ বিভিন্ন অনলাইনে পূজা পুনর্মিলনী সভাকে “পূজা উদযাপন পরিষদের ব্যানারে আশাশুনিতে জড়ো হচ্ছে নিষিদ্ধ লীগের নেতাকর্মীরা” হিসাবে উল্লেখ করে “—আওয়ামীলীগের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক–” বলে সংবাদ প্রকাশ করা হয়েছে, যেটা নিছক উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কিছুই নয়। প্রকৃত পক্ষে আমাদের পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করাই আমাদের উদ্দেশ্য ছিল। ষড়যন্ত্রমূলকভাবে প্রকাশিত উক্ত সংবাদে আমাদের পরিষদের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনে দেশকে এগিয়ে নিতে সাংবাদিক ভাইদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানাচ্ছি। সাথে সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি, সামাজিক সৌহার্দ্য ও ধর্মীয় সহাবস্থান বজায় রাখতে অতীতের মত ভবিষ্যতে কাজ করার প্রত্যাশা রেখে তিনি সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। লিখিত বক্তব্য পিঠের পর পরিষদের সভাপতি নীলকন্ঠ সোম তার বক্তব্য পেশ করেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির সাংবাদিক আরিফুলের জামিন লাভ

Spread the loveআশাশুনি প্রতিনিধি : আশাশুনির সাংবাদিক আরিফুল ইসলাম বিজ্ঞ আদালত থেকে জামিন লাভ করেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com