Breaking News

শাকিবের নতুন সিনেমায় থাকছেন পাকিস্তানি অভিনেত্রী

Spread the love

ডেস্ক রিপোর্ট: শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির অভিনয়ের গুঞ্জন সত্যি হচ্ছে না। হিমেল আশরাফ পরিচালিত সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন পাকিস্তানি অভিনেত্রী কিনজা হাশমি। সিনেমার প্রধান নারী চরিত্রে তার নাম আগেই চূড়ান্ত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ভার্সেটাইল মিডিয়া। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কিয়ারা আদভানির একটি ছবি পোস্ট করে ক্যাপশনে ‘নেক্সট’ লেখেন সিনেমাটির প্রযোজক আরশাদ আদনান। তার এই সংক্ষিপ্ত পোস্ট ঘিরে শুরু হয় নানা জল্পনা। অনেকেই ধারণা করেন, ‘মহব্বত’-এ শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে বলিউডের এই অভিনেত্রীকে।তবে প্রযোজনা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটির নায়িকা হিসেবে কিনজা হাশমিকে আগেই চূড়ান্ত করা হয়েছে। ফলে ‘মহব্বত’-এ কিয়ারা আদভানির যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই।বিষয়টি নিশ্চিত করে প্রযোজক আরশাদ আদনানও জানিয়েছেন, এই সিনেমায় কিয়ারা অভিনয় করছেন না। তবে ভার্সেটাইল মিডিয়ার ভবিষ্যৎ কোনো প্রকল্পে তাকে যুক্ত করার বিষয়ে প্রাথমিক পর্যায়ে ভাবনা বা আলোচনা থাকতে পারে।‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’-এর মতো আলোচিত সিনেমার প্রযোজক আরশাদ আদনান মূলত আগামী বছরের সম্ভাব্য নতুন কোনো প্রকল্পের ইঙ্গিত দিতেই কিয়ারার ছবি পোস্ট করেছিলেন বলে ধারণা করা হচ্ছে।পরিচালক হিমেল আশরাফ আগামী ঈদুল আজহায় বড় পর্দায় ‘মহব্বত’ মুক্তির লক্ষ্য নিয়ে কাজ করছেন।

About dainiksatkhira24

Check Also

পরীমণিকে অপু বিশ্বাসের পাল্টা খোঁচা

Spread the loveডেস্ক রিপোর্ট: সোশ্যাল মিডিয়ায় ফের বাকযুদ্ধে জড়িয়েছেন দুই ঢালিউড নায়িকা অপু বিশ্বাস ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com