Breaking News

আশাশুনির ‘বেউলা’ গ্ৰামকে আদর্শ গ্ৰাম করার লক্ষ্যে মতবিনিময় সভা

Spread the love

জি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাইথালী, বেউলা ও চিলেডাঙ্গা গ্ৰামকে আদর্শ গ্ৰাম হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। শুক্রবার বিকালে পাইথালী বাজার চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে সভায় স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সাতক্ষীরা জেলার পঞ্চম তম আদর্শ গ্ৰাম হিসেবে গড়ে তোলার জন্য বুধহাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাইথালী, বেউলা ও চিলেডাঙ্গা এই তিনটি গ্ৰামকে হাতে নেয়া হয়েছে। এজন্য তিনটি গ্ৰামে তিনটি কমিটি করা হবে এবং একটি মাস্টার কমিটি করার আহ্বান জানান। স্থানীয়দের সহায়তায় অতি শীঘ্রই এই গ্ৰাম তিনটিকে আদর্শ গ্ৰাম হিসেবে গড়ে তোলা হবে। বক্তব্যের শেষে তিনি উল্লেখিত তিনটি গ্ৰামকে আদর্শ গ্ৰাম হিসেবে ঘোষণা করেন।এসময় এলাকার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইউনুছ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভুমি) রাশেদ হুসাইন, ইন্সপেক্টর তদন্ত আঃ ওয়াদুদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল্লাহ, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জান তুষার, নায়েবে আমির নুরুল আফসার মর্তুজা, জামায়াত নেতা জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, এলাকার সাধারণ জনজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য শীষ মোঃ জেরি।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com