
কামরুল হাসান: দৈনিক ইনকিলাবের কলারোয়া উপজেলা প্রতিনিধি অ্যাডভোকেট আব্দুল হামিদ (৭০) আর নেই।শনিবার (২৪ মে) সকাল ৮টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।মরহুমের ছোটভাই সোনাবাড়িয়া হাইস্কুলের শিক্ষক আব্দুল আজিজ বাবু জানান, আব্দুল হামিদ দীর্ঘদিন অসুস্থ অবস্থায় কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ার গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।শনিবার দুপুর ২ টায় সোনাবাড়িয়ার বাড়িতে তাঁর নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান তিনি। মরহুমের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন তাঁর ভাই শিক্ষক আব্দুল আজিজ বাবু।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
