Breaking News

আশাশুনির গোয়ালডাঙ্গা মাদ্রাসায় মতবিনিময় সভা

Spread the love

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের জেডিকেএফ গোয়ালডাঙ্গা শুক্কলিয়া দাখিল মাদ্রাসায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় মাদ্রাসার হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সুপার মাওঃ মোহাম্মদ আহাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, এডহক কমিটির সভাপতি মোঃ আমানুল্লাহ। শিক্ষক মাওঃ মুজিবুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, সাবেক সভাপতি আব্দুর রশিদ সরদার, আলহাজ্ব আব্দুল মালেক সরদার, বড়দল জামায়াতে ইসলামীর আমীর মাওঃ আব্দুল ওয়াজেদ, সাবেক আমির আলহাজ্ব শেখ হেদায়েতুল ইসলাম, সেক্রেটারি সিকান্দার আলী, ইউনিয়ন টিম সদস্য আব্দুল গফুর সানা, সাবেক ইউপি সদস্য হাফেজ রুহুল আমিন, শিক্ষক প্রতিনিধি ইয়াছিন আলম প্রমুখ। সভায় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় শিক্ষার্থীদের নিয়মিত হাজিরা, শিক্ষার মান উন্নয়ন ও মাদ্রাসার উন্নয়নে বিভিন্ন বিষয় আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com