Breaking News

আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন

Spread the love

জি এম মুজিবুর রহমান ঃ আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদ্বোধন, আলোচনা সভা ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। সোমবার সকাল ১০ টায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের শুরুতে বের করা হয়। র্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মসজিদ কমপ্লেক্স পুকুরে ২৫ কেজি মাছ অবমুক্ত করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন ঘোষণা করেন, উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” প্রতিপাদ্যকে সামনে রেখে মেরিন ফিসারিজ অফিসার রত্না সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিনিঃ মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় মৎস্যজীবি সমিতি জেলা আহবায়ক খায়রুল আহসান, সমাজ সেবা অফিসার মোঃ রফিকুল ইসলাম, শাহারুজ্জামান, এইচ এম জামান। অনুষ্ঠানে উপজেলার শ্রেষ্ঠ ক্লাস্টার পদ্ধতিতে মাছ চাষী শাহারুজ্জামান, ২য় স্থান অধিকারী চাষী আঃ হান্নান পাড় ও মাটির পুকুরে গলদা পিএল উৎপাদনকারী এইচ এম জামানকে ক্রেস্ট প্রদান করা হয়।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com