আশাশুনির কাপসন্ডায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী পালিত

Spread the love

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতেন্ত্রর প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করা হয়েছে। শনিবার বিকালে আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে কাপসন্ডা মৎস্য সেটে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাজরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান মিজান। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা আদাবর থানা বিএনপির দপ্তর সম্পাদক আবু বক্কার সিদ্দিকী লাকি। বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় কৃষক দলের যোগাযোগ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান মিনু।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, আশাশুনি উপজেলা তাঁতি দলের যুগ্ন আহবায়ক আজিজুর রহমান আজিজ, খাজরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক কুদ্দুস আলী মোড়ল, কৃষক দলের আহ্বায়ক আব্দুস সাত্তার গাজী, ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক দিদারুল ইসলাম রাব্বি, মুক্তাজুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের আহবায়ক শাহিনুর ইসলাম, সদস্য সচিব আলমগীর হোসেন, ইসমাইল সরদার প্রমুখ।সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা ও পরিবারের সকল সদস্যদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠান পরিচালনা করা হয়। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা তৌহিদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনায় করেন ইউনিয়ন বিএনপির সাবেক প্রচার সম্পাদক মফিজুল ইসলাম শারাফাত।

 

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com