Breaking News

আশাশুনিতে বিএনপির পক্ষে কাজী আলাউদ্দীনের নির্বাচনী প্রচারণা শুরু

Spread the love

জি এম মুজিবুর রহমান: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আশাশুনিতে বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রচার শুরু করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০.৩০ টায় উপজেলার অন্যতম বৃহৎ ও পুরাতন মোকাম বড়দল বাজারে লিফলেট বিতরণ ও পথ সভার মাধ্যমে নির্বাচনী প্রচার শুরু করা হয়। শুরুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়। জাতীয় সংসদের সাবেক এমপি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাতক্ষীরা-৩ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী কাজী আলাউদ্দীন বাজারে লিফলেট বিতরণ করেন। এসময় তিনি ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও পথচারীদের হাতে লিফলেট তুলে দেন এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করেন। পরে বাজারে প্রধান সড়কে পথসভা করা হয়। সভায় সাবেক এমপি কাজী আলাউদ্দীন বলেন, আমি কালিগঞ্জ ও দেবহাটা আসনে এমপি ছিলাম। সে সময় আমি এলাকার সকল অবকাঠামো, রাস্তাঘাট, স্কুল কলেজ মাদ্রাসা, কালভার্ট, সকল কাচা রাস্তার পাকা করেছিলাম। আমি মুক্তিযুদ্ধ চলাকালে আশাশুনির অলিতে গলিতে যুদ্ধ করেছিলাম, আন্দোলনের সময় অনেক দিন আশাশুনিতে কাটিয়েছি। আমি এমপি নির্বাচিত হলে আশাশুনির কোন রাস্তা কাচা থাকবেনা, মসজিদ মন্দির, স্কুল কলেজ বিদ্যুৎ এর উন্নয়ন করা হবে। বেড়ী বাঁধ বিশ্বের সব চেয়ে টেকসই করা হবে। আজ থেকে আমার নির্বাচনী প্রচার বড়দল থেকে শুরু করা হলো। অনুষ্ঠানে আশাশুনি উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ তার সাথে ছিলেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com