Breaking News

সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের উদ্যোগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

Spread the love

শেখ কামরুল ইসলামঃ উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা, পাইলট এর রুহের মাগফিরাত কামনা ও আগুনে পুড়ে যাওয়া আহতদের সুস্থতায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে সাতটায় সাতক্ষীরা জেলা হাফেজ পরিষদের উদ্যোগে শহরের কাটিয়ায় হাফেজ পরিষদের অস্থায়ী কার্যালয় সভাপতি হাফেজ মাওলানা জুলফিকা’র আলীর সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় স্বাগত বক্তব্য রাখেন জেলা হাফেজ পরিষদের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা আবুল হোসেন। প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, জেলা হাফেজ পরিষদের সাবেক সভাপতি হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক, বক্তব্য রাখেন সহ-সভাপতি হাফেজ আব্দুল হাকিম,সাংগঠনিক সম্পাদক হাফেজ শেখ কামরুল ইসলাম, কোষাধ্যক্ষ হাফেজ আব্দুর রাকিব, কার্যকরী সদস্য হাফেজ কোহিনুর রহমান,হাফেজ ওহিদুজ্জামান প্রমূখ। আলোচনা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা জুলফিকার আলী।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com