আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও পরিকল্পনা অভিজ্ঞতা বিনিময় সভা

Spread the love
জি এম মুজিবুর রহমান:
আশাশুনিতে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ঝুঁকি হ্রাস পরিকল্পনা (ডিআরআর-আরআরএপি) প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, উপজেলা প্রশাসন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতায়, জাপান সরকারের আর্থিক সহায়তায়, বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) ‘র কারিগরি সহযোগিতায়, বাস্তবায়নে সহযোগি সংস্থা সুশীলন ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বাস্তবায়নে কর্মশালায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। প্রকল্প সমন্বয়কারী ইমরান হোসেনের পরিচালনায় কর্মশালায় আলোচনা রাখেন, ডব্লিউএফপি খুলনা সাব অফিসের হেড আল মামুন আজাদ, খুলনা অফিসের তাছলিমা তামাচ্ছুম, সুশীলনের উপ পরিচালক মনীর হোসেন, প্রকল্পের মিল কো-অর্ডিনেটর খালিদ মাহমুদ, উপজেলা ইঞ্জিনিয়ার অনিন্দ্যদেব সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, পিআইও আমিরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আফরোজা আক্তার রুমা, অধ্যক্ষ মুজিবর রহমান, ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপঙ্কর বাছাড় দিপু, হাজী আবু দাউদ ঢালী প্রমুখ। কর্মশালায় প্রকল্পের আওতায় বাস্তবায়িত কার্যক্রমের উপর আলোচনা, প্রতিবন্ধকতা, সমস্যা ও এলাকার সমস্যা তুলে ধরে অভিজ্ঞতা বিনিময় করা হয়।

About dainiksatkhira24

Check Also

আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ভাঙন আতঙ্কে এলাকাবাসী

Spread the loveজি এম মুজিবুর রহমান : আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের কুড়িকাহুনিয়া লঞ্চঘাটের দক্ষিণ পাশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com