Breaking News

“হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের উদ্যোগে সাতক্ষীরায় শুরু ৯ দিনব্যাপী সামাজিক ও কৃষি প্রশিক্ষণ”

Spread the love

নিজস্ব প্রতিনিধি :

ধর্মীয় ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (২য় পর্যায়) ২য় সংশোধিত এর আওতায় সেবাইতদের ৯ দিনব্যাপী সামাজিক মূল্যবোধ, গৃহপালিত পশুপালন ও মৎস্য চাষ এবং কৃষি ও বনায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির  অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (০৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় ধর্মীয় আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ কার্যক্রম (দ্বিতীয় পর্যায়), হিন্দু ধর্মীয়  কল্যাণ ট্রাস্ট খুলনা কার্যালয়ের আয়োজনে সাতক্ষীরা জেলা মন্দিরে খুলনা জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অশোক চ্যাটার্জীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারি প্রকল্প পরিচালক দেবাশীষ বাইন, ধর্মীয় প্রশিক্ষক মেধস ব্যানার্জি প্রমুখ।

 সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার মন্দিরের ২৫ জন সেবাইতদের প্রশিক্ষণ শেষে সেবাইতদের মাঝে সনদপত্র এবং প্রত্যেককে ৯ হাজার ৬শ ৭৫ টাকা করে সম্মানী প্রদান করা হবে। প্রশিক্ষণে সাতক্ষীরা জেলার ৭টি উপজেলার ২৫ টি মন্দিরের ২৫ জন সেবাইত অংশ নেয়।  সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন খুলনা জেলা কার্যালয়ের জুনিয়র কনসালটেন্ট (ট্রেনিং) অনিসা রানী চ্যাটার্জি।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com