Breaking News

সাতক্ষীরায় বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীর স্বতন্ত্র মনোনয়ন দাখিল

Spread the love

স্টাফ রিপোর্টার:
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাতক্ষীরার দুইটি সংসদীয় আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (মনোনয়নপত্র জমাদানের শেষ দিন) রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন।
সাতক্ষীরা-৩ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র মনোনয়নপত্র জমা দিয়েছেন ডা: শহিদুল আলম। তিনি বিএনপির দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন বলে জানা গেছে।
অপরদিকে সাতক্ষীরা-৪ সংসদীয় আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আব্দুল ওয়াহেদ। তিনিও বিএনপির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামছেন।
এ বিষয়ে সাতক্ষীরা জেলা রিটার্নিং অফিসার মিজ আফরোজা আক্তার সাংবাদিকদের জানান, নির্ধারিত সময়ের মধ্যে সকল প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং যাচাই-বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com