Breaking News

সাতনদী সম্পাদক হাবিবুর রহমান কারাগারে বিএসসির নিন্দা ও প্রতিবাদ

Spread the love

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার সাহসী পত্রিকা খ্যাত দৈনিক সাতনদী’র আপোষহীন সম্পাদক-প্রকাশক হাবিবুর রহমানকে ‘হত্যা মামলার’ আসামি বানিয়ে কারাগারে পাঠানো হয়েছে। দেবহাটা উপজেলার একটি হত্যা মামলায় ষড়যন্ত্রমূলক ভাবে হাবিবুর রহমানকে আসামি করা হয়। তিনি গতকাল স্থানীয় আদালতে হাজির হয়ে ওই মামলায় জামিন প্রার্থনা করেন। আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন।সাংবাদিক, সম্পাদক হাবিবকে কারাগারে পাঠানোর খবরে সাতক্ষীরার সাংবাদিক মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে প্রতিবাদী সংবাদকর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হন। সেখানে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ, বিক্ষোভে ফেটে পড়েন।
এই ঘটনায় বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি) তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। সংগঠনের কেন্দ্রীয় মুখপাত্র গৌরাঙ্গ দেবনাথ অপু তাৎক্ষণিক এক বিবৃতিতে জানান, একদিকে সাংবাদিকদের জন্য অভিশপ্ত সাইবার আইনের ৯টি কুখ্যাত ধারা বাতিল ঘোষণা করা হচ্ছে, অন্যদিকে হত্যা মামলার মতো ফৌজদারী ধারায় আসামি বানিয়ে সাংবাদিক সম্পাদকদের জেলখানায় বন্দী রাখার হয়রানি, নিপীড়নও অব্যাহত রাখা হয়েছে।বিবৃতিতে তিনি বলেন, এসব ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে গণমাধ্যমের স্বাধীনতা ও মুক্ত মত প্রকাশের অধিকারকে সরকার যন্ত্রের আজ্ঞাবহ রাখার পাঁয়তারা চলছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com