সাতক্ষীরায় ভারিবর্ষনে ক্ষতিগ্রস্তদের মাঝে বিজিবি’র ত্রাণ বিতরণ

Spread the love

নিজস্ব প্রতিনিধিঃ সাম্প্রতি ভারী বর্ষণ ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত সীমান্তবর্তী গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (২৮ জুলাই) সাতক্ষীরা-৩৩ বিজিবির উদ্যোগে বৈকারী সীমান্তের হতদরিদ্র ৫০পরিবারের মাঝে এই শুকনা খাবার বিতরন করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা-৩৩বিজিবির অধিনায়ক লে কর্নেল কাজী আশিকুর রহমান, উপ-অধিনায়ক শাদমান শাকিব, উপ- পরিচালক মাসুম বেগ, মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল কাজী আশিকুর রহমান (ওএসপি, পিএসসি) বলেন, দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সর্বদা অঙ্গীকারবদ্ধ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবির এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় নদীকৃত্য দিবস পালিত দখল-দূষণমুক্ত জীবন্ত নদীর দাবি

Spread the loveমো মোকাররাম বিল্লাহ ইমন :নদী বাঁচাও—প্রকৃতি ও মানুষ বাঁচাও” এবং “দখল-দূষণমুক্ত প্রবাহমান জীবন্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com