Breaking News

সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে খুলনা রেঞ্জের ডিআইজি মতবিনিময় সভা

Spread the love

নিজস্ব প্রতিনিধি ঃ মাদক, চোরাচালান, সীমান্ত অপরাধ,অনলাইন জুয়া এবং জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাতক্ষীরায় সাংবাদিকদের সঙ্গে খুলনা রেঞ্জের ডিআইজি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশের আয়োজনে সোমবার দুপুরে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ মোস্তাফিজুর রহমান। এতে সভাপতিত্ব করেন, সাতক্ষীরার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। সভায় মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতির ঘোষণা দিয়েআগামী এক সপ্তাহব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান
পরিচালনার কথা জানিয়েছেন খুলনা রেঞ্জ ডিআইজি মোস্তাফিজুর রহমান। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও মাদক পাচার,
চোরাচালান, সীমান্তের অবৈধ ঘাট, ট্রাফিক ব্যবস্থাপনা, হত্যা, থানায় হয়রানির অভিযোগ, মব সন্ত্রাস, অনলাইন জুয়া এবং বিগত
সরকারের সময়ের বিভিন্ন অভিযোগ নিয়ে খোলামেলা আলোচনা হয়। এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের
বিষয় তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেন,বর্তমান সরকার একটি গণতান্ত্রিক সরকার। পুলিশ আরও দৃশ্যমানহবে এবং মানুষের আস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন,মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান হবে জিরো টলারেন্স। কোনোপুলিশ সদস্য মাদকের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোরব্যবস্থা নেওয়া হবে। যারা মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দেয়,
তাদেরও আইনের আওতায় আনা হবে। তিনি আরও বলেন, অনলাইন জুয়ার বিস্তার রোধে পুলিশ আরও সক্রিয় ভূমিকা পালন করবে।
আইনবিরোধী কর্মকান্ডে জড়িত বিভিন্ন অনলাইন পেজ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সভায় সাতক্ষীরাজুড়ে এক সপ্তাহব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযানপরিচালনার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি সাংবাদিকদের উত্থাপিত

বিভিন্ন সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন পুলিশ কর্মকর্তারা। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মমতাজ আহমেদ বাপী, বর্তমান সভাপতি আবুল কাশেম, সাধারন সম্পাদক
আসাদুজ্জামান, সাবেক সাধারন সম্পাদক এম. কামরুজ্জামান, যুগ্ন সম্পাদক এম. বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহীন গোলদার, সাংবাদিক গাজী ফরহাদ, এস.এম বিপ্লব হোসেন সহ জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা সেখানে উপস্থিত ছিলেন।

এর আগে খুলনা রেঞ্জ ডিআইজি পুলিশ লাইন্স স্কুলে বৃক্ষরোপণকর্মসূচি ও ফলজ-বনজ বৃক্ষের চারা বিতরণেও অংশ নেন।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা ল কলেজের অভাবনীয় সাফল্য

Spread the loveনিজস্ব প্রতিনিধি : সদ্য সমাপ্ত এল.এল.বি শেষ পর্বের পরীক্ষায় অভূতপূর্ব ও অভাবনীয় সাফল্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com