Breaking News

সাতক্ষীরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ১১ নারীকে সম্মাননা প্রদান 

Spread the love
নিজস্ব প্রতিনিধি:
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় সাতক্ষীরার সোনার বাংলা রিসোর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করে বেসরকারি উন্নয়ন সংস্থা আরা। এতে সহযোগিতা করে মানুষের জন্য ফাউন্ডেশন ও খ্রিস্টান এইড।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরার সহকারী কমিশনার (ভূমি)।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “আজকের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন নারী উদ্যোক্তাদের সফলতার গল্প শুনে আমি সত্যিই মুগ্ধ হয়েছি।” তিনি বলেন, “মানব সমাজের শুরু থেকেই নারীরা পরিবার ও সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। এক সময় ছিল যখন নারীরা মূলত জীবিকা নির্বাহের তাগিদে নানা কাজের সঙ্গে যুক্ত থাকতেন। পরবর্তীতে পরিবার ও সন্তান লালন-পালনের গুরুত্বপূর্ণ দায়িত্বও তাদের কাঁধে এসে পড়ে।”
তিনি আরও বলেন, বর্তমান সময়ে নারীদের নিজেদের ন্যায্য অধিকার সম্পর্কে সচেতন হতে হবে এবং তা আদায়ে এগিয়ে আসতে হবে। সমাজে নারীদের মর্যাদা ও নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য  ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আরও দৃঢ় ও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা এবং জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা মোঃ আনিছুর রহমান মল্লিক।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরা’র সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীর অধিকার, মর্যাদা ও নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ ও রাষ্ট্র এগিয়ে যেতে পারে। নারীদের ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে আরা নারী সুরক্ষা ফোরামের উদ্যোগে নারী অধিকার, সামাজিক উন্নয়ন ও নেতৃত্বে বিশেষ অবদান রাখায় ১১ জন নারী অগ্রদূতকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
আলোচনা, সম্মাননা ও অনুপ্রেরণামূলক বক্তব্যের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবসের এই আয়োজনটি হয়ে ওঠে তাৎপর্যপূর্ণ ও উৎসাহব্যঞ্জক

About dainiksatkhira24

Check Also

দেবহাটায় ব্যবসায়ী নাসিরউদ্দিনকে পিটিয়ে হত্যার চেষ্টার ঘটনায় ৩ আসামী জেল হাজতে

Spread the loveরঘুনাথ খাঁঃ সাতক্ষীরার দেবহাটা উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের নাসিরউদ্দিন নামের এক ব্যবসায়িকে পিটিয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com