Breaking News

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১২ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় পৃথক বিশেষ অভিযান চালিয়ে ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা, ঔষধ ও মোবাইল ফোনের যন্ত্রাংশসহ প্রায় সাড়ে বারো লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৮ জুন ২০২৬) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, কাকডাঙ্গা, মাদরা ও হিজলদী বিওপি’র টহল দল সীমান্তের বিভিন্ন পয়েন্টে এসব অভিযান পরিচালনা করে।

বিজিবির তথ্য অনুযায়ী, পদ্মশাখরা বিওপির একটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১ থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর উপজেলার হাজিরপাড়া মোড় এলাকা থেকে ২ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চিংড়ি মাছের রেনুপোনা আটক করে।

অন্যদিকে, কাকডাঙ্গা বিওপির দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৪ আরবি থেকে আনুমানিক ২০০ গজ অভ্যন্তরে কলারোয়া উপজেলার কেড়াগাছি এলাকা থেকে ৫ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।

এছাড়া, মাদরা বিওপির বিশেষ দল একই পিলার এলাকার ১০ আরবি থেকে আনুমানিক ৩০০ গজ ভেতরে রাজপুর এলাকা থেকে ৩ লাখ ১ হাজার টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ আটক করে।

হিজলদী বিওপির আরেকটি অভিযানে সীমান্ত পিলার ১৩/৩-এস এর ১৪ আরবি থেকে আনুমানিক ২০০ গজ ভেতরে বড়ালি এলাকা থেকে ১ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করা হয়।

সব মিলিয়ে মোট ১২ লাখ ৬০ হাজার ৭০০ টাকা মূল্যের চোরাচালানী মালামাল আটক করা হয়েছে বলে জানায় বিজিবি।

 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, শুল্ককর ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এতে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি সরকার উল্লেখযোগ্য রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।

এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে

About dainiksatkhira24

Check Also

সীমানা পিলার কাণ্ডে নেপথ্যের মূলহোতারা কি ধরা-ছোঁয়ার বাইরে?

Spread the loveশাহরিয়ার কবির:সাতক্ষীরার তালা উপজেলার আলোচিত সীমানা পিলার কাণ্ডে চারজন গ্রেপ্তারের পর নতুন করে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com