Breaking News

সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৬ লাখ টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

Spread the love

প্রেস বিজ্ঞপ্তি:সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৭৭ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি । শুক্রবার (১৫ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাতক্ষীরা ব্যাটালিয়নের অধীন কাকডাঙ্গা, কুশখালী, মাদরা, হিজলদী ও গাজীপুর বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহলদল সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ি, মোবাইল ফোনের যন্ত্রাংশ, ঔষধ, ফেনসিডিল ও উইন কোরেক্স সিরাপ জব্দ করে।
কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার কেরাগাছি এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি জব্দ করেন। কুশখালী বিওপি সাতক্ষীরা সদরের ছয়ঘড়িয়া এলাকা থেকে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ উদ্ধার করে।
এ ছাড়া মাদরা বিওপি কলারোয়ার রাজপুর এলাকা থেকে ২০ বোতল ফেনসিডিল ও ৮৫ বোতল উইন কোরেক্স সিরাপসহ ৪২ হাজার টাকা মূল্যের মাদকদ্রব্য জব্দ করে। হিজলদী বিওপি বড়ালী এলাকা থেকে ৬০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ এবং গাজীপুর বিওপি গাজীপুর আনিচের ঘের এলাকা থেকে ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ জব্দ করে।
অন্যদিকে, বাঁকাল চেকপোস্টের সদস্যরা সাতক্ষীরা সদরের মাহমুদপুর এলাকা থেকে আরও ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করেন।

সাতক্ষীরা-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে ।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরা সীমান্তে প্রায় ৯ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

Spread the loveপ্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com