Breaking News

সাতক্ষীরায় বিজিবির অভিযানে বারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

প্রেসবিজ্ঞপ্তি: সাতক্ষীরা সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বারো লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার দিনভর জেলার ভোমরা, গাজীপুর, কুশখালী, কাকডাংগা, মাদরা, চান্দুরিয়া হিজলদী, সুলতানপুর এবং বাঁকাল চেকপোষ্ট এলাকা থেকে এস মালামাল আটক করা হয় । বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান, সাতক্ষীরা-৩৩ ব্যাটেলিয়ান বিজিবি অধিনায়ক লে.কর্নেল কাজী আশিকুর রহমান।

তিনি জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর দায়িত্বাধীন সাতক্ষীরা ও কলারোয়া সীমান্ত এলাকায় বিভিন্ন স্থানে গত ১২ ডিসেম্বর হতে ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত পৃথক পৃথক বিশেষ চোরাচালানী অভিযান পরিচালনা করা হয়। উক্ত চোরাচালানী অভিযান পরিচালনা করে ৬,৫৯,৬০০/- টাকা মূল্যের ঔষধ, ৫,১১,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ী এবং ৩৮,৮০০/- মূল্যের অন্যান্য চোরাচালানী মালামাল আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধারকৃত ভারতীয় মালামাল যথাযথ কার্যক্রম সম্পন্ন করতঃ সাতক্ষীরা কাস্টমস এ জমা করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘ঈদ আনন্দ ভাগাভাগি’

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন:সামর্থ্য থাকতে ভিক্ষা নয়, চেষ্টা দ্বারা জীবন পাল্টাই”—এই প্রতিপাদ্যকে সামনে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com