
কামরুল হাসান: কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হওয়ার স্বপ্ন দেখালেন থানার অফিসার ইনচার্জ এইচ এম শাহিন। তিনি শিক্ষার্থীদের লেখা-পড়ায় মনযোগী হওয়ার পাশাপাশি সত্যিকারের মানুষ হয়ে বাবা-মা এবং শিক্ষকদের দোয়া নেয়ার আহবান জানান। স্কুল সময়ে শিক্ষার্থীদের বাইরে ঘোরাঘুরি না করার জন্য কঠোর ভাবে নিষেধ করেন এবং মনিটরিং করা হবে বলে ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল এর সঞ্চালনায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ছাত্র-ছাত্রীদের এক অনাড়ম্বর সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহিন। তিনি ইভটিজিং, বাল্যবিবাহ, মাদকসহ নানা বিষয়ে শিক্ষার্থীদের সচেতন থাকার আহবান জানান। সেই সাথে শিক্ষকমণ্ডলীদের পাঠ্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের নীতি নৈতিকতার শিক্ষা দিয়ে আদর্শ শিক্ষক হওয়ার আহবান জানান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, সহকারী শিক্ষক আবুবকর ছিদ্দীক, সহকারী শিক্ষক আনারুল ইসলাম, সহকারী শিক্ষক মশিউর রহমান, সহকারী শিক্ষক তজিবুর রহমান, সহকারী শিক্ষক নাছরিন সুলতানা, সহকারী শিক্ষক সাইফুল আলম, সহকারী শিক্ষক জাকিয়া পারভীন, সহকারী শিক্ষক সমীর কুমার সরকার, সহকারী শিক্ষক রীনা রানী পাল, সহকারী শিক্ষক দেবাশীষ সরদার, সহকারী শিক্ষক শেখ মহিরুল ইসলাম, সহকারী শিক্ষক পপি মন্ডল, অফিস সহায়ক ফারুক হোসেন, শিক্ষার্থী রিফাজ হোসেন প্রমুখ।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
