Breaking News

সাতক্ষীরা বিজিবির অভিযানে মাদকসহ ছয় লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল মদ, ১৩৮ বোতল নেশাজাতীয় সিরাপসহ প্রায় ছয় লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (২৫ নভেম্বর) দিনব্যাপী বিভিন্ন বিওপির আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। বিজিবির পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, তলুইগাছা, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা, মাদরা, হিজলদী ও চান্দুরিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির টহলদল পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, ঔষধ, সিরাপ ও মদ জব্দ করে। এর মধ্যে

পদ্মশাখরা বিওপি: দাসপাড়া পাকা রাস্তা এলাকা থেকে ৫৫ হাজার ২০০ টাকার ১৩৮ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ। ভোমরা বিওপি: টাওয়ারমোড় এলাকা থেকে ২১ হাজার টাকার ভারতীয় শাড়ি। গাজীপুর বিওপি: আলীর ঘের এলাকা থেকে ৭০ হাজার টাকার ভারতীয় ঔষধ।তুলুইগাছা বিওপি: কেড়াগাছি বাঁশবাগান এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ।কাকডাঙ্গা বিওপি: ভাদিয়ালী এলাকা থেকে ৬০ হাজার টাকার ভারতীয় পানস মদ।ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প: তুজুলপুর এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ।মাদরা বিওপি: দক্ষিণ ভাদিয়ালী এলাকা থেকে ১ লাখ ৪০ হাজার টাকার ভারতীয় ঔষধ।হিজলদী বিওপি: শিশুতলা আমবাগান এলাকা থেকে ৩০ হাজার টাকার ভারতীয় পানস মদ।চান্দুরিয়া বিওপি: কাদপুর আমবাগান এলাকা থেকে ৩৫ হাজার টাকার ভারতীয় ঔষধ।

সাতক্ষীরা বিজিবি অধিনায়ক লে. আশরাফুল হক জানান, আটককৃত মালামালের মূল্য ৫ লাখ ৮৩ হাজার ২০০ টাকা। উদ্ধার করা সব মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। এছাড়া উদ্ধার আহ মাদকগুলো সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে স্টোরে জমা করা হচ্ছে।

 

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com