Breaking News

সাতক্ষীরা নিউমার্কেট মোড়ে এনসিপির অবস্থান কর্মসূচি

Spread the love

নিজস্ব প্রতিনিধি:

গণতান্ত্রিক অধিকার রক্ষার দাবিতে সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) একটি অবস্থান কর্মসূচি পালন করেছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সাতক্ষীরা নিউমার্কেট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, দেশের বিভিন্ন স্থানে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও সংরক্ষণের জন্য শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত রাখতে হবে।

তারা আরও বলেন, জনগণের অধিকার আদায়ে এনসিপি সবসময় মাঠে থাকবে এবং কোনো অপশক্তির কাছে নতি স্বীকার করবে না।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির প্রধান সমন্বয়ক কামরুজ্জামান বুলু। তিনি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট দলকে কোনোভাবেই মাঠে নামতে দেবে না এনসিপি। জনগণকে সঙ্গে নিয়ে আমরা তাদের কঠোরভাবে প্রতিহত করতে প্রস্তুত।” তিনি আরও বলেন, “জুলাই ৩৬ শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় ফ্যাসিস্ট দলের যেসব সদস্য জড়িত, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। তা না হলে সাতক্ষীরা জেলা নাগরিক পার্টি (এনসিপি) আরও কঠোর আন্দোলনে নামবে।”

আরো বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা এনসিপির সদস্য শেখ আব্দুল্লাহ ও পলাশ হোসেন। এছাড়াও জেলা এনসিপির অন্যান্য নেতৃবৃন্দ ও দলীয় কর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com