Breaking News

শ্যামনগরে সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা রেজাউল করিম গ্রেপ্তার

Spread the love

রঘুনাথ খাঁ ঃসাতক্ষীরার শ্যামনগরের ৫নং কৈখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জি.এম রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে সাতক্ষীরা শহর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, রেজাউল করিমের বিরুদ্ধে শ্যামনগর থানায় সরকার উৎখাতের ষড়যন্ত্রের মামলা রয়েছে। মামলাটির আসামি হিসেবে দীর্ঘদিন তিনি আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে আইনানুগ প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ জুন সাতক্ষীরা-৪ আসনের সাবেক ৩ সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে মামলা হয়। শ্যামনগর পৌরসভার যাদবপুর গ্রামের মাসুম বিল্লাহ নামের এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। গ্রেজাউল করিম ঐ মামলার ১২নং আসামি।# সাতক্ষীরা প্রতিনিধি। তাং-১৬.০৮.২৫ ছবি আছে।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com