
শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন গণসংহতি আন্দোলন মনোনীত তরুণ এমপি প্রার্থী জোনায়েদ সাকির আস্থাভাজন, সাতক্ষীরা জেলা গণসংহতি আন্দোলনের সংগঠক, মোঃ আলফাত হোসেন। এলাকার সাধারণ মানুষ বিশেষ করে তরুণদের মধ্যে তিনি ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছেন। তার পরিষ্কার রাজনৈতিক অবস্থান, দুর্নীতিবিরোধী মনোভাব এবং উপকূলের বাস্তব সমস্যাগুলো নিয়ে সোচ্চার ভূমিকায় তরুণ সমাজকে নতুন আশায় উজ্জীবিত করেছে।
উপকূলের মানুষের জীবন-জীবিকা, শিক্ষার সংকট, জলবায়ু পরিবর্তন, নদীভাঙন, লবণাক্ততা ও রাস্তাঘাটের অব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন কাজ করে এসেছেন মোঃ আলফাত হোসেন। মাঠে-ময়দানে তার সক্রিয় উপস্থিতি এবং জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি তরুণ ভোটারদের কাছে তাকে একজন বিশ্বাসযোগ্য নেতৃত্বে পরিণত করেছে।তরুণদের ভাষায়“আমরা এমন কাউকে চাই, যিনি সত্যিই আমাদের কথা বলবেন। আলফাত ভাই সেই মানুষটা,”—বলছেন শ্যামনগরের এক কলেজছাত্র।
স্থানীয়দের মতে, প্রচলিত রাজনীতির বাইরে এসে নীতি, সততা ও জনগণের অধিকার নিয়ে যে ধরনের রাজনীতি তিনি করছেন, তা যুবসমাজের কাছে নতুন উদাহরণ তৈরি করেছে।
আগামী নির্বাচনকে সামনে রেখে গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে ফেসবুক পর্যন্ত এখন আলোচনার কেন্দ্রবিন্দু ‘তরুণ নেতৃত্ব’ আলফাত হোসেন। তরুণদের প্রত্যাশা—পরিবর্তনের রাজনীতিকে সামনে নিয়ে এই প্রার্থী এলাকায় নতুন দৃষ্টান্ত গড়ে তুলবেন।
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
