Breaking News

শোভনালীতে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

Spread the love

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকালে বসুখালী হাফিজিয়া মাদরাসা জামে মসজিদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন জামায়াতের আমীর মাওঃ জিয়াউর রহমানের সভাপত্বিতে ও সেক্রেটারি আলহাজ্ব দেছের আলীর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নায়েবে আমীর মাওঃ নুরুল আবছার মুরতাজা। অনুষ্ঠানে উপজেলা সহকারী সেক্রেটারি মাওঃ আব্দুল বারী, বায়তুলমাল সেক্রেটারি মাওঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন নায়েবে আমীর মাস্টার গোলাম কিবরিয়া, শ্রমিকল্যান ফেডারেশনের সভাপতি খোরশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

আশাশুনিতে ইএসডিও’র মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শনে সাতক্ষীরা জেলা প্রশাসক

Spread the love জি এম মুজিবুর রহমান: সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার আশাশুনি উপজেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com