Breaking News

শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে হবে: মনিরুজ্জামান

Spread the love

নিজস্ব প্রতিনিধি : ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরায় শ্যামনগরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৮ নভেম্বর) বিকেল ৪ টায় শ্যামনগর বাসস্ট্যান্ডে জেলা বিএনপির আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, জেলা বিএনপির আহ্বায়ক এইচ এম সুলতান পলাশ। তিনি বলেন, “৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা রক্ষার দিন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জাতিকে গণতন্ত্রের পথে ফিরিয়ে দিয়েছিলেন। আজ দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। তিনি বলেন, “দেশের জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। শহীদ জিয়ার আদর্শ ধারণ করে এই অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্ত করতে হবে।” জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল হালিম বলেন,
“৭ নভেম্বর শুধু একটি তারিখ নয়—এটি স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক। আজকের প্রজন্মকেও এই আদর্শ লালন করতে হবে।” যুগ্ম আহ্বায়ক তাকবীর আহমেদ সৌরভ বলেন, “গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে তরুণদের ভূমিকা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। অন্যায় ও স্বৈরাচারের বিরুদ্ধে সোচ্চার হতে হবে।”
ডা. মজনুর রহমান বলেন, “এই দিবস আমাদের শেখায়—দুর্নীতি, দুঃশাসন ও দমনপীড়নের বিরুদ্ধে দাঁড়াতে হবে।”
আলোচনা সভায় জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

About dainiksatkhira24

Check Also

শ্যামনগরে কৃষি জমির মাটি কেটে ইট ভাটায় ঘের মালিককে ১ হাজার টাকা জরিমানা

Spread the loveরঘুনাথ খাঁ: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমির মাটি ইট ভাটায় বিক্রির দায়ে এক ঘের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com