Breaking News

সাতক্ষীরার কলারোয়ায় টাস্কফোর্স অভিযানে ৩ স-মিল বন্ধ, জরিমানা আদায়

Spread the love

গাজী হাবিব:সাতক্ষীরার কলারোয়ায় অবস্থিত স-মিলে ৩৩ বিজিবি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে ৩টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ১৯ হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে।সোমবার (২৬ মে) দুপুরে জেলার কলারোয়া উপজেলার গয়ড়া মোড় এলাকায় পরিবেশ আইনবিরোধী ও বন বিভাগের অনুমোদনহীন অবৈধভাবে পরিচালিত স-মিলে এ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হকের সার্বিক দিক নির্দেশনায় গয়ড়া কলেজ মোড়ের অনুমোদনহীন স-মিলে বিজিবি, বন বিভাগের কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এর সমন্বয়ে টাস্কর্ফোস অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে কলাে্রোয়ায় কিছু অসাধু ব্যবসায়ী বন বিভাগের অনুমোদন ব্যতিত স-মিলে পরিবেশের ক্ষতি করে গাছ ও কাঠ চেরাই করে ব্যবহার করছে।

টাস্কফোর্স অভিযান পরিচালনাকালে করাতকল লাইসেন্স আইন লঙ্ঘন করার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ‘‘করাত কল লাইসেন্স বিধিমালা-২০১২ এর ১২ ধারা’’ মোতাবেক স্থায়ীভাবে বন্ধের নিমিত্তে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা এবং করাত কলগুলো অপসারণের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ১৫ দিনের মধ্যে অপসারণের নোটিশ জারী করা হয়। তাছাড়া আইন লঙ্ঘন করে অবৈধভাবে কাঠ চেরাই করার দায়ে ৩টি প্রতিষ্ঠানের প্রত্যেককে ১৯ হাজার টাকা করে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।

টাস্কফোর্স অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নূসরাত জাহান (এসি ল্যান্ড, কলারোয়া উপজেলা), বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর সহকারী পরিচালক বেগ আব্দুল্লাহ আল মাসুম এর সাথে ১৫ জন বিজিবি সদস্য, মোঃ ফরিদুল ইসলাম, উপজেলা বন কর্মকর্তা, কলারোয়া এর সাথে ৩ জন এবং ৫ জন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।এদিকে, টাস্কফোর্স অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহে মজুদকৃত আনুমানিক ৪৭ লক্ষ টাকা মূল্যের প্রায় ৭ হাজার ৮শ ঘনফুট বিভিন্ন প্রকার গোল কাঠ পাওয়া যায় যা টাস্কফোর্স দল কর্তৃক জব্দ করা হয়। অভিযানে জব্দকৃত বিভিন্ন প্রকার গোল কাঠ বাবদ ৪৭ লক্ষ টাকা এবং জরিমানা বাবদ ৩০ হাজার টাকা। যার সর্বমোট সিজার মূল্য ৪৭ লক্ষ ৩৯ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

About dainiksatkhira24

Check Also

কলারোয়ায় ৮০ শিক্ষার্থীকে সাইকেল দিলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

Spread the love কামরুল হাসান:  কলারোয়া উপজেলার আটটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন শিক্ষার্থীর মাঝে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com