Breaking News

যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও সরঞ্জামসহ দুই শীর্ষ ডাকাত সহযোগী গ্রেফতার

Spread the love

আবিদ হোসেন :

সাতক্ষীরার কালিগঞ্জে ত্রাস সৃষ্টিকারী দুর্ধর্ষ ডাকাত ইয়ার আলী ও বাহার আলীর দুই শীর্ষ সহযোগী মো. মাহাবুবুর মোড়ল ও মো. শহিদুল গাজীকে গ্রেফতার করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী। সোমবার দিবাগত রাতভর হোসেনপুর ও কৃষ্ণনগর গ্রামে পরিচালিত বিশেষ অভিযানে তাদের নিজ নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজি, হাত বোমা বিস্ফোরণ ও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। গ্রেফতারের পর আসামিদের হেফাজত থেকে ১টি পিস্তল ম্যাগাজিন, ৪ প্যাকেট বোমার স্প্লিন্টার, বিপুল পরিমাণ বিস্ফোরক এবং ২টি ওয়াকিটকি চার্জার উদ্ধার করা হয়েছে। আজ ২০ জানুয়ারি ২০২৬ তারিখ ভোরে গ্রেফতারকৃতদের উদ্ধারকৃত মালামালসহ কালিগঞ্জ থানায় সোপর্দ করা হয়। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এ ধরনের সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

About dainiksatkhira24

Check Also

তালায় তুবা পাইপ এ্যান্ড ফিটিংস ইন্ডাস্ট্রিজ ‎বেকার সমস্যা সমাধানে অভূতপূর্ব অবদান

Spread the loveফারুক সাগর: বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে অভূতপূর্ব অবদান রেখে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com