Breaking News

মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

Spread the love

জেমস আব্দুর রহিম রানা:“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের ঐক্য, গড়বে আগামীর শুদ্ধতা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মণিরামপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি কেন্দ্র করে সকাল থেকে উপজেলা পরিষদ এলাকায় ধারাবাহিক আয়োজন চলতে থাকে।দিনের কর্মসূচির সূচনা হয় সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। সকাল ৯টা ৪৫ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকদের অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়।পরবর্তী কর্মসূচি হিসেবে সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ কমপ্লেক্সের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার মো. সম্রাট হোসেনের সভাপতিত্বে সভায় দুর্নীতির ক্ষতিকর প্রভাব, প্রতিরোধে নাগরিকদের ভূমিকা এবং তরুণ প্রজন্মকে সৎপথে উদ্বুদ্ধ করার গুরুত্ব তুলে ধরা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মো. আব্বাস উদ্দীন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও উপজেলা ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা) কমিটির সদস্য সচিব এস.এম. হাফিজুর রহমান।

এ সময় আরো বক্তব্য দেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু মোত্তালেব আলম, বাঙালীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান, চন্ডিপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আকরাম হোসেন এবং রূপান্তর সংস্থার কর্মকর্তা দিপংকর সাহা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসের প্রশাসনিক কর্মকর্তা সন্তোষ কুমার কর্মকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ও ব্যবসায়ী গৌতম কুমার ঘটক, সদস্য সুরাইয়া নার্গিস, কাঞ্চন ঘোষাল, শফিকুল ইসলাম, খলিলুর রহমান, অধ্যক্ষ শহিদুল্লাহ, অধ্যক্ষ মতিয়ার রহমান, প্রধান শিক্ষক নিহার রায়, মলয় মণ্ডল, তুহিন হোসেন মাস্টার, নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও সুধীজন।

দিবসটিকে ঘিরে উপজেলা চত্বরে সচেতনতামূলক পোস্টার, ব্যানার, ফেস্টুন এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভবনে বিশাল ড্রপডাউন ব্যানার টানানো হয়, যা দুর্নীতিবিরোধী বার্তা প্রচারে ব্যাপক সাড়া ফেলে।

About dainiksatkhira24

Check Also

বেনাপোলে হাসপাতালের দাবিতে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধনের পর সড়ক অবরোধ

Spread the loveমো.সাগর হোসেন: যশোরের বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com