Breaking News

ভ্যান চালককে পেটালেন নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর

Spread the love

রঘুনাথ খাঁঃ রাস্তার পাশে ভ্যান রেখে দোকান থেকে কেনা মালামাল ভর্তি করায় ক্ষিপ্ত হয়ে আঃ গফফার (৫২) নামের এক অসহায় রোজাদার ভ্যান চালককে পেটানোর অভিযোগ উঠেছে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের বিরুদ্ধে। আহত ভ্যানচালক সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মাটিকোমরা গ্রামের ইউসুফ আলীর ছেলে।সোমবার বিকেল চারটার সময় কালিগঞ্জের কালীবাড়ি – তারালী সড়কের রব্বানী মোড়লের মুদি দোকানের সামনে এঘটনা ঘটে।
এদিকে মানবিকতা বিবর্জিত ভ্যান চালককে মারপিটের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ চেয়ারম্যানকে উদ্দেশ্য করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করলে তড়িঘড়ি করে লোকান্তরালে চলে যান ওই জনপ্রতিনিধি। ভ্যান চালক আঃ গফফার জানান, তিনি রব্বানীর দোকান থেকে ইফতারের মালামাল নিয়ে ভ্যান লোড করছিলেন। এ সময় নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান পাড় মাইক্রো যোগে আসার পথে রাস্তার ধারে ভ্যান রেখে মালামাল লোড করায় ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক মারপিট করেন। ভ্যানচালক রোজাদার বলে দাবি করলেও তাকে ক্ষমা করা হয়নি।এদিকে স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন ফ্লেক্সিলোড ও বিকাশ এজেন্ট ও একজন ইলেকট্রিক ব্যবসায়ী ও দুইজন ফার্মেসি ব্যবসায়ী ও কয়েকজন মুদি ব্যবসায়ীরা বলেন, পবিত্র রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে একজন রোজাদার অসহায় ভ্যানচালককে এভাবে মারধর করা নেক্কারজনক কাজ। তবে চেয়ারম্যান আজিজুর রহমান প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায়নি। আইনের রক্ষক যখন আইন ভঙ্গকারি হয় তখন সাধারণ মানুষের বিপদের শেষ থাকে না।
এ ব্যাপারে নলতা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমানের কাছে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করে কথা বলা সম্ভব হয়নি।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরার দুর্ধর্ষ ডাকাত বাহার আলী ঢাকায় গ্রেফতার

Spread the loveহাফিজুর রহমান : উপ-সহকারী পরিদর্শক আতিকুর রহমান, সহকারি পরিদর্শক সরোয়ার হোসেনের দৃঢ়তায় র‍্যাব-৪ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com