Breaking News

ভারতকে সমর্থনের ঘোষণা ফ্রান্সের

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে গত ২২ এপ্রিল সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। ওই হামলার জন্য পাকিস্তানের দিকে অভিযোগের আঙ্গুল তুলে ভারত। তার ঠিক ১৫ দিন পরে মঙ্গলবার দিবাগত রাতে ২৫ মিনিট ধরে পাকিস্তানের অন্তত ছয়টি স্থানে আকাশ পথে হামলা চালিয়েছে ভারত। এতে অন্তত ৩১ জন নিহত ও অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান।

এ ছাড়া পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাশাপাশি পাকিস্তানি বাহিনীর গোলাবর্ষণে কাশ্মীরে অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত।

ভারতের হামলা নিয়ে গতকাল জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। ভারত পাকিস্তানের ওপর হামলা চালিয়ে ‘ভুল করেছে’ উল্লেখ করে তিনি বলেন, এর মূল্য দিতে হবে তাদের। এনিয় শঙ্কা দেখা দিয়েছে যে ভারত-পাকিস্তান দীর্ঘস্থায়ী সংঘাতের দিকে যেতে পারে।

এমন পরিস্থিতিতে ভারতের পাশে থাকার ঘোষণা দিয়েছে ফ্রান্স। ভারতে অবস্থিত ফরাসি দূতাবাসের বরাতে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে ফ্রান্স ভারতের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে।

বুধবার (৭ মে) ফ্রান্সের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছে, সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে সমর্থন করে ফ্রান্স।

About dainiksatkhira24

Check Also

পাকিস্তান সফর বাতিল, টেলিফোনেই চলছে শান্তি আলোচনা: ট্রাম্প

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান সফর আকস্মিকভাবে বাতিল করার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com