Breaking News

ফরিদপুর যাচ্ছেন এনসিপি নেতারা

Spread the love

ডেস্ক রিপোর্ট:জুলাই পদযাত্রার ১৭তম দিনের কর্মসূচি পালনে আজ বৃহস্পতিবার ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।বুধবার (১৬ জুলাই) দলটির যুগ্ম সদস্য সচিব (মিডিয়া) মুশফিক উস সালেহীন বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, বৃস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে জনতা ব্যাংকের মোড় পর্যন্ত পদযাত্রা করবে দলটি। এরপর জনতা ব্যাংক মোড়ে পদযাত্রা পরবর্তী পথসভা করবেন তারা।ফরিদপুরের পর রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।বুধবার গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলা চালান আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে বেশ কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন দলটির কেন্দ্রীয় নেতারা।পরে সেনাবাহিনীর এপিসিতে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নেতাদের। দলটির কেন্দ্রীয় নেতারা বর্তমানে খুলনায় অবস্থান করছেন। বুধবারের হামলার পর মাদারীপুরে তাদের পদযাত্রা স্থগিত করা হয়েছে।

About dainiksatkhira24

Check Also

নতুন করে গণভোট প্রসঙ্গে সরকারের কাছে তিন প্রশ্নের স্পষ্ট জবাব চাইলেন জামায়াত নেতা আযাদ

Spread the love নিউজ ডেস্ক: গত ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com