ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হলেন হাবিব কন্যা অরনী

Spread the love
কামরুল হাসান:
বাংলাদেশের স্বনামধন্য বেসরকারি বিশ্ববিদ্যালয় (ব্র্যাক বিশ্ববিদ্যালয়) এর শিক্ষক হিসেবে যোগদান করেছেন কানেতা ইয়া লাম-লাম অরনী। তিনি সাতক্ষীরা-১, তালা-কলারোয়ার সাবেক এমপি ও বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব এর একমাত্র কন্যা।
সদ্য নিয়োগপ্রাপ্ত কানেতা ইয়া লাম-লাম অরনী ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্রী ছিলেন। তার মাতা সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুল।
শিক্ষকতার মহান পেশায় তাদের কন্যা যেনো সফল হতে পারে সেজন্য সকলের কাছে দোয়া চেয়েছেন সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব ও তাঁর সহধর্মিণী অ্যাডভোকেট শাহানারা পারভিন বকুল।
উল্লেখ্য, তিনি ১ জুন সোমবার বাংলাদেশের স্বনামধন্য ব্র্যাক বিশ্ববিদ্যালয় এর শিক্ষক হিসেবে যোগদান করেন।

About dainiksatkhira24

Check Also

মুসলিম নির্যাতনের প্রতিবাদে কলারোয়ায় বিক্ষোভ মিছিল সমাবেশ

Spread the loveকামরুল হাসান: ভারতের পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপর নির্যাতন, বাড়িঘর ভাঙচুর, মসজিদে অগ্নিসংযোগ ও মুসলিম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com