বিশ্বকাপে ভালো করার আশা নিয়ে দেশ ছাড়লো মেয়েরা

Spread the love

ডেস্ক রিপোর্ট: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দেশ ছাড়েছে বাংলাদেশ নারী দল। রোববার (২৪ মে) দিবাগত রাতে লন্ডনের উদ্দেশে দেশ ছেড়েছে টাইগ্রেসদের প্রথম বহর। প্রথম ধাপে ১৩ জন গেছেন। শেষ ধাপে বাকী ১৩ জন দেশ ছাড়বেন।

বিশ্বকাপের আগে সেখানে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশের মেয়েরা। দেশ ছাড়ার আগে রোববার (২৪মে) সংবাদ সম্মেলনে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি জানিয়েছেন ভালো প্রস্তুতি হয়েছে তাদের।

জ্যোতি বলেন, ‘আমাদের শেষ পর্যায়ের যে প্রস্তুতিটা হয়েছে, মিরপুরে। প্রস্তুতি ম্যাচ খেলেছি, ভালো অনুশীলন হয়েছে, এগুলো আমাদের জন্য ভালোই ইমপ্যাক্টফুল ছিল আমি বলব। শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতিতে আমাদের ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাট মাথায় রেখেই প্রস্তুতি নিতে হয়েছে। সেই সিরিজে ফল আমাদের পক্ষে না আসলেও কিছু প্লেয়ারের ভালো পারফরম্যান্স ছিল। যেগুলো দলকে অনেক বেশি বুস্ট আপ করেছে।’

ত্রিদেশীয় সিরিজ খেলা প্রসঙ্গে জ্যোতি বলেছেন, ‘স্কটল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলতে যাব, এটা অনেক বড় সুযোগ। আমাদের দল কতটা ভালো খেলবে বিশ্বকাপে এবং কীভাবে ম্যাচ জিতবে, সেটা যাচাইয়ের ভালো সুযোগ ছিল।’

About dainiksatkhira24

Check Also

পেরুর ফুটবল ম্যাচে দুর্ঘটনায় নিহত ১

Spread the loveস্পোর্টস ডেস্ক : পেরুর রাজধানী লিমায় একটি ফুটবল ডার্বি ম্যাচের আগে আয়োজিত সমাবেশে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com