Breaking News

সাতক্ষীরা শহরের নারিকেতলায় সিঙ্গার শোরুমের শুভ উদ্বোধন

Spread the love

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা শহরের নারিকেলতলায় সিঙ্গার বেকো শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে।মঙ্গলবার (২০ মে) বিকালে পৌরসভার নারিকেলতলাস্থ দৃষ্টি আই হাসপাতালের নিচে উক্ত শোরুমের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সিঙ্গারের এরিয়া ম্যানেজার মোঃ জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উক্ত শোরুমের উদ্বোধন করেন, জনতা ব্যাংক পিএলসির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. রুকুনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিঙ্গার এর ডিস্ট্রিক্ট ম্যানেজার সোহানুর রহমান। এসময় ব্রাঞ্চ ম্যানেজার মো:রিয়াজুল ইসলামসহ বিভিন্ন ব্রাঞ্চের ম্যানেজার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ইতোমধ্যে দেশ জুড়ে সিঙ্গার মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, গ্রাহকদের কথা চিন্তা করে সিঙ্গার তার প্রোডাক্ট তৈরি করে এবং সেবা নিশ্চিত করে। এ শোরুমে এসে কিংবা অনলাইনে যেকোনো সময় মালামাল ক্রয় সংক্রান্ত বিষয়ে জানতে পারবেন সহজে।

About dainiksatkhira24

Check Also

সাতক্ষীরায় ‘আইল থেকে আন্তালিয়া’ প্রচারাভিযান

Spread the loveমো. মোকাররাম বিল্লাহ ইমন: তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ-৩১) চূড়ান্ত সিদ্ধান্তে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com