Breaking News

আশাশুনিতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু

Spread the love

জি এম মুজিবুর রহমান: আশাশুনি সদরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শাহিনুর নামে এক ব্যক্তি মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে সদর ইউনিয়নের সোদকনা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ঘেরমালিক সোদকনা গ্রামের জামাল উদ্দীনের ছেলে।স্থানীয়রা জানান, শাহিনুর (৩১) মঙ্গলবার বেলা ১১ টার দিকে বাড়ির পাশে সোদকনা বিলে মৎস্য ঘেরের মটরে বিদ্যুতের তার লাগাচ্ছিল। এসময় কেউ তার সাথে ছিলনা। সবার অজান্তে বিদ্যুতায়িত হলে তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। দুপুর আড়াইটার দিকে তাকে খোজ করার এক পর্যায়ে ঘেরের মটরের কাছে পুকুরে তার মৃতদেহ দেখতে পায়। মৃতকালে তিনি মা-বাবা, স্ত্রী, এক ছেলে, ভাইবোন রেখে যান। থানার এসআই ফিরোজ হোসেন ঘটনাস্থান পরিদর্শন করেন।

About dainiksatkhira24

Check Also

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের আশাশুনিতে শিক্ষকদের সাথে মতবিনিময়

Spread the loveজি এম মুজিবুর রহমান: যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ফারুকে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com