Breaking News

বড়দিনের বার্তায় ‘পুতিনের মৃত্যু’ কামনা করেছেন জেলেনস্কি

Spread the love

আন্তর্জাতিক ডেস্ক:
বড়দিন উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিতপূর্ণ ভাষায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যুকামনা করেছেন।

শুভেচ্ছা বার্তায় জেলেনস্কি বলেন, রাশিয়া ইউক্রেনকে অনেক কষ্ট দিলেও তারা ইউক্রেনীয়দের সবচেয়ে মূল্যবান বিষয়গুলো কেড়ে নিতে পারেনি। রাশিয়া আমাদের ভূমি দখল করেছে, বোমা হামলা চালিয়েছে, কিন্তু তারা ইউক্রেনীয়দের মন, পারস্পরিক বিশ্বাস এবং ঐক্য ধ্বংস করতে পারেনি।

পুতিনের নাম সরাসরি উল্লেখ না করে জেলেনস্কি বলেন, আজ আমরা সবাই একই স্বপ্ন দেখি, সবার প্রত্যাশা একটাই তার ধ্বংস (মৃত্যু) হোক।

এর আগে বড়দিনের ঠিক আগ মুহূর্তে ইউক্রেনের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় রাশিয়া। এসব হামলায় অন্তত তিনজন নিহত হন এবং দেশের বহু অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জেলেনস্কি বলেন, ক্রিসমাসের আগের সন্ধ্যায় রাশিয়া আবারও প্রমাণ করেছে তারা আসলে কারা। শত শত শহীদ ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও কিনঝাল মিসাইল ব্যবহার করে তারা হামলা চালিয়েছে। এভাবেই ধর্মহীনরা আঘাত হানে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রায় তিন বছর ধরে চলা এই যুদ্ধে রাশিয়া ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড দখল করে রেখেছে।

About dainiksatkhira24

Check Also

‘নতুন প্রযুক্তিতে’ হামলার জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Spread the love আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের আগ্রাসনের কঠোর জবাব দিতে সম্পূর্ণ ‘নতুন …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

HTML Snippets Powered By : XYZScripts.com