
শ্যামনগর প্রতিনিধি:
শ্যামনগরের নতুন ভোটার তালিকা, তফসিল ঘোষণা, ভেনুতে নির্বাচন করার দাবিতে কৈখালী ইউনিয়ন বিএনপির পথসভা অনুষ্ঠিত হয়েছে ৷
২ অক্টোবর ২০২৫ তারিখ ১২টার সময় ইউনিয়ন বিএনপির কার্য্যলয়ের সামনে শতাধিক নেতা, কর্মী, সমার্ধকরা ৩দফা দাবি নিয়ে পথসভা করেন ৷
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের মল্লিকের নের্তৃত্বে পূর্নাঙ্গ নতুন ভোটার তালিকা করে তফসিল ঘোষণার মাধ্যমে ভেনুতে কৈখালী নির্বাচন করার দাবি জানান ৷ পথসভায় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন, আব্দুল মান্নান, আনিছুজ্জামান, শহিদুল ইসলাম, আজিজুল ইসলাম, আল-আমিন হোসেন, সাহাজান সিরাজ, আজিজ সরদার, নূরুল ইসলাম, আজগর আলী, হাবিবুর রহমান সহ ইউনিয়ন বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ডের সকল নেতৃত্ববৃন্দ ৷
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল খায়ের মল্লিক তার ৩ দফা দাবি নিয়ে বলেন, বর্তমান ভোটার তালিকায় আওয়ামী দোষরদের আর্বিভাব দেখা গেছে ৷ ৪ নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি আরব আলী, যুবলীগের সভাপতি আবু মুছা, বিগত দিনে ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগের পরিচয়ে চলা শাহ আলম, ৩ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সদস্য লিয়াকত আলী, ৫নং ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক রহিম সহ অনেকেই তালিকায় অর্ন্তভুক্ত হয়েছে ৷ যা বিগত দিনে ত্যাগীদের ফেলে দেওয়া হয়েছে ৷ আমরা নতুন করে তালিকা প্রস্তুত করার জন্য অনুরোধ করছি ৷ তিনি আরও বলেন, নতুন ভোটার তালিকা, তফসিল ঘোষণা, ভেনুতে নির্বাচন করার দাবিতে জোর দাবি করছি ৷
এ সময় অনেকেই বক্তব্য রাখেন ৷
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনা করেন, রুহুল আমিন খোকন ৷
দৈনিক সাতক্ষীরা সব সময় সবার আগে
